বড়লেখায় ঢলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় ঢলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় বন্যায় পানিবন্দী পরিবারের এক স্কুলছাত্রী বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বন্যার পানিতে ডুবে মারা গেছে। নিহত স্কুলছাত্রীর নাম আয়শা বেগম (১২)। সে উপজেলার ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী। স্থানীয় নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, গত কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের আড়াই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। ভাগাডহর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী আয়শা বেগম (১২) বন্যা দেখতে ঘর থেকে বেরুলে ঢলের পানিতে সে ডুবে যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

Manual3 Ad Code

থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, নিহত স্কুলছাত্রীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!