জুড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ৪

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু ঘটেছে। ছুরিকাঘাতে আহতও হয়েছেন একজন।

ঘটনাটি শনিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামে ঘটেছে। নিহত যুবক ঈদুল হাসান আরমান (২২) এ গ্রামের প্রবাসী সুমন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত আরমানের খালু সিএনজিচালিত অটোরিকশাচালক রফিক মিয়া (৪৭)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে আরমান নিজ ঘরে ঘুমিয়েছিল। তখন প্রতিবেশী ইয়াজ মিয়ার ছেলে তানভীর আহমদ (২২) আরমানের ঘরের কাছে এসে আরমানকে ডাকতে থাকে। ডাক শোনে আরমান ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হতেই তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ে ও শরীরে আঘাত করে। এ সময় আরমানের চিৎকারে রফিক মিয়া এগিয়ে গিয়ে বাধা দিলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য রফিক মিয়াকে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তানভীর (২২), তানভীরের বাবা ইয়াজ মিয়া (৫৫), ভাই তুহিন আহমদ (১৯) ও চাচা তাজ মিয়াকে (৫৫) আটক করে।

Manual1 Ad Code

জুড়ী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, লাশের ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews