আত্রাইয়ে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত দুইশতাধিক ঘর : আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

আত্রাইয়ে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত দুইশতাধিক ঘর : আহত ৫

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
আত্রাই :: টর্নেডোর আঘাতে ভেঙ্গে যাওয়া ঘর । ছবি :: এইবেলা

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ ::

নওগাঁর আত্রাইয়ে আকস্মিক টর্নেডোর আঘাতে দুই গ্রামের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর ও জগদাশ গ্রামে।

Manual7 Ad Code

গাছপালা ও দেয়াল চাপা পড়ে শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে ৫জন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিদুঃতের ৫টি খুটি ওপরে যাওয়ায় বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে পড়ে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চালাচ্ছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে জগদাশ গ্রামের আহত আলিমদ্দিন ও জালাল হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আকস্মিক ভাবে প্রবল বেগে বাতাসে তাদের ঘরের চাল উড়ে যায়। এবং ঘরের পাশে থাকা গাছের ডাল তাদের শরীরের উপরে চাপা পড়ে। কয়েক মিনিট স্থায়ী এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বসত ঘরবাড়ি। একই পরিস্থিতির শিকার হয়েছেন গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার রাতে আকস্মিক টর্নেডোর আঘাত হানার ফলে সড়কে গাছপালা পরে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়লে আমাদের একটি ইউনিট কাজ করে

এ ব্যাপারে উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান আফসার আলী প্রামানিক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং টর্নেডোর ঘটনাটি আসলেই খুবই দুঃখজনক। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য তালিকাও প্রস্তুত করা হচ্ছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম বুধবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, হঠাৎ করেই টর্নেডোর আঘাতে উপজেলার পাঁচুপুর ও জগদাশ গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে- এমন বহু পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থদের শুকনা খাবার দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা শেষে ক্ষতিগ্রস্থদের গৃহ নির্মাণেরও সহায়তার আশ^াস দেন তিনি। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews