ফুলতলা বশিরউল্লাহ হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতি : অভিযোগ তদন্তে জেলা শিক্ষা অফিসার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

ফুলতলা বশিরউল্লাহ হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতি : অভিযোগ তদন্তে জেলা শিক্ষা অফিসার

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা রিপোর্ট::

জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান। তবে অভিযোগ উঠেছে অভিযোগকারিকে তদন্তের বিষয়টি অবহিত করা হয়নি। তার কোনো বক্তব্যও নেননি তদন্ত কর্মকর্তা। বুধবার ৩ জুলাই সকালে তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ তদন্ত করেন।

Manual7 Ad Code

জানা গেছে, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিয়োগ কমিটি ২৬ জুন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলামকে প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে। অভিযোগ স্বত্তেও তড়িগড়ি করে ২৯ জুন তাকে নিয়োগপত্র দিয়ে পরদিন যোগদান কারান। ঘুস বাণিজ্যের মাধ্যমে অদক্ষ, অযোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে প্রধান শিক্ষক প্রার্থী আব্দুল জলিল নিয়োগ পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগ তোলে খাতা পুনঃমূল্যায়নের দাবী জানিয়ে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।

Manual2 Ad Code

জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান জানান, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগটি বুধবার তিনি তদন্ত করেছেন।

Manual7 Ad Code

অভিযোগকারি প্রধান শিক্ষক প্রার্থী আব্দুল জলিল জানান, তদন্তকারি কর্মকর্তা তাকে অবহিত করেননি এবং তার কোনো বক্তব্যও নেননি। অথচ অভিযোগে উল্লেখ ছিল সব প্রার্থীদের উপস্থিতিতে নিয়োগ পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!