বড়লেখায় পাহাড়ি ঢলে ছড়ায় ভাঙ্গন : ১৫ আদিবাসি মনিপুরি পরিবার হুমকিতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় পাহাড়ি ঢলে ছড়ায় ভাঙ্গন : ১৫ আদিবাসি মনিপুরি পরিবার হুমকিতে

  • শনিবার, ৬ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার গজভাগ গ্রামের মনিপুরি পাড়ার মধ্যদিয়ে প্রবাহিত ধলইছড়ার (সরকারি খাল) ভাঙ্গনে হুমকিতে পড়েছে আদিবাসি মনিপুরি ১৫ পরিবারের বাড়িঘর। বাড়িঘর রক্ষায় অনেকে ব্যক্তিগত গাইড ওয়াল দিলেও পাহাড়ি ঢলে তা ভেঙ্গে নিয়ে যাচ্ছে। বাড়িঘর রক্ষায় খালের ভূমি চিহ্নিত করে তা উদ্ধার, পরিকল্পিতভাবে খনন ও গাইডওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন ভোক্তভোগিরা।

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গজভাগ গ্রামের মনিপুরি পাড়ায় অনাদিকাল থেকে ২৫/৩০টি আদিবাসি মনিপুরি পরিবার বসবাস করছেন। মনিপুরি পাড়ার মধ্যদিয়ে প্রবাহিত উজান থেকে নেমে আসা ধলইছড়া (সরকারি খাল) এখন ওই পাড়ার ১৫/১৬ পরিবারের জন্য অভিশাপে পরিণত হয়েছে। ভারিবর্ষন আর পাহাড়ি ঢলের পানিতে খালের পাড়ের বাসিন্দাদের বাড়িঘর হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। ইতিপূর্বে ওই খালের নিচু এলাকায় সরকারিভাবে ২০০ মিটার স্থান খনন করা হয়। ভোক্তভোগিদের অভিযোগ অপরিকল্পিতভাবে এই খনন কাজ করায় খালের উজানে মারাত্মক ভাঙ্গন দেখা দিচ্ছে। এতে খাল সংলগ্ন কয়েকটি বাড়ি ও ব্যক্তিগত অর্থায়নে নির্মিত গাইড ওয়াল হেলে পড়েছে।

Manual2 Ad Code

সরেজমিনে গেলে ভোক্তভোগি নীলমনি সিংহ, মোদন সিংহ, পরিমোহন সিংহ জানান, পাথারিয়া পাহাড় থেকে ওই খালের উৎপত্তি। অনেক জায়গা খালের ভূমি দখল ও ভরাট হয়ে গেছে। ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। ফলে খালের পাড়ের বাড়িঘর ভেঙ্গে পড়ার উপক্রম দেখা দিয়েছে। ইতিপূর্বে খানের নিচের এলাকায় কিছু জায়গায় অপরিকল্পিতভাবে খননকাজ করায় ছড়ায় আরো বেশি ভাঙ্গন দেখা দিচ্ছে। নীলমনি সিংহ জানান, বাড়িঘর রক্ষায় তিনি কয়েক লাখ টাকা খরচ করে খালের পাড়ে গাইডওয়াল দিয়েছিলেন। কিন্তু অপরিকল্পিতভাবে খালের আংশিক স্থানে খনন কাজে গাইডওয়াল ভেঙ্গে পাকা বাড়ি হেলে পড়ার উপক্রম হয়েছে। ভোক্তভোগিদের অভিযোগ খালের উজান এলাকা খনন না করে নিচু এলাকা খননে তারা আরো বেশি হুমকিতে পড়েছেন। মনিপুরি পাড়ার ১৫/১৬ পরিবারের বাড়িঘর রক্ষায় দ্রুত পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানান।

Manual3 Ad Code

এব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় জানান, এলজিইডির মাধ্যমে গাইড ওয়াল নির্মাণের কোনো প্রকল্প নেওয়া যায় কি না সরেজমিনে পরিদর্শন করে তিনি তা দেখে ব্যবস্থা নিবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!