কুলাউড়া অটোরিক্শা থেকে চাঁদাবাজি শীর্ষক সংবাদের প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া অটোরিক্শা থেকে চাঁদাবাজি শীর্ষক সংবাদের প্রতিবাদ

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বিজ্ঞাপন ::

Manual6 Ad Code

সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকায় ‘কুলাউড়ায় নিবন্ধনহীন অটোরিকশা থেকে প্রকাশ্যে চাঁদাবাজি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রিকশা শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখা। প্রতিবাদ লিপিতে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও মনগড়া কাহিনী দিয়ে সাজানো বলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইসলাম উদ্দিন আকাশ ও সাধারণ সম্পাদক মো. ছদরুল আলম জানান।

Manual7 Ad Code

এক প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ জানান, রিকশা শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার গত ২৮/০৬/২০ তারিখের সভায় টাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সভায় ৫৩ জন মালিক, ৬০ জন শ্রমিক ও কার্যকরি কমিটির ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন। উত্তোলিত টাকায় কমিটির অফিস ভাড়া, প্রতিদিন অফিস খরচ এবং আহত ও নিহত ১৫ জন শ্রমিককে আর্থিক সহায়তা করা হয়। জোরপূর্বক কোন শ্রমিকের কাছ থেকে টাকা উত্তোলন করা হয়নি। কমিটির কার্যক্রম দেখে শ্রমিকরা নিজেরা টাকা দিচ্ছেন। তাছাড়া বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৭৮ ধারা এবং ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা ১৫ অনুযায়ি শ্রমিকদের আপদকালীন সহযোগিতার জন্য ফান্ড গঠনের লক্ষ্যে টাকা উত্তোলন করা হয়। এই টাকা কোন প্রভাবশালী ব্যক্তি মহলকে কিংবা প্রশাসনকে দেয়া হয় না। শ্রম আইন অনুয়ায়ী শ্রমিক ইউনিয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Manual6 Ad Code

রিকশা ও ভ্যান চালকরা অসহায় ও গরিব। করোনাকালীন সময়ে অনেকে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই পেশায় লোকজন বৃদ্ধি পায়। প্রায় সময় ঘটনা দূর্ঘটনা ও পরিস্থিতি সামাল দিতে ইউনিয়ন গঠন করা অপরিহার্য হয়ে পড়ে। ফলে স্বাভাবিক কারণে একটা ব্যয়ের খাতও সৃষ্টি হয়। তাই সকল শ্রমিক ও মালিকদের মতামতের ভিত্তিতে টাকা উত্থোলনের সিদ্ধান্ত হয়। প্রকাশিত সংবাদে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সঠিক নয়। বরং হিসাব অনুযায়ি ইউনিয়নের ৩০ হাজার টাকা ঋণ রয়েছে।

রিকশা শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখা পরিচালনায় সকলের অব্যাহত সহযোগিতা কামনা করছি।#

Manual6 Ad Code

রিকশা শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখা। রেজি. নং চট্র ২৪৫৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!