কুলাউড়ায় দু’টি স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কুলাউড়ায় দু’টি স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২৫ সেপ্টেম্বর শুক্রবার অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান করা হয়। আশিয়া ফাউন্ডেশন ও হাজীপুর সোসাইটি কুলাউড়ার অর্থায়নে দু’টি স্বাস্থ্য কেন্দ্রে এসব সামগ্রি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল।

Manual6 Ad Code

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসর ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আহমদ খান সুইট, সাধারণ সম্পাদক তাজ খান, হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রভাষক ফয়েজ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান রাব্বী মিরাজ, সহ-সম্পাদক সিপন খান।

Manual7 Ad Code

ভাটেরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অক্সিজেন ও নেবুলাইজার মেশিন প্রদান পূর্ব আলোচনা সভায় চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম ও হাজীপুর সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, সোসাইটির সাংগঠনিক সম্পাদক তালুকদার সাইফুল ইসলাম, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সরকারের পাশাপাশি স্বাস্থ্যসেবায় বিত্তবানদের এগিয়ে আসলে হতদরিদ্র ও অসহায় দিনমজুররা চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করবে না। বৈশি^ক বিপর্যয় করোনাকালে তিনি সকল ভেদাভেদ ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বন জানান।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!