পল্লীবিদ্যুতের আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

পল্লীবিদ্যুতের আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

  • বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর সিকদারের বিরুদ্ধে কর্মস্থলে না থাকা, কর্তব্যে অবহেলা, গ্রাহক হয়রানি সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ৩০ জন গ্রাহক সোমবার মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বরাবর লিখিত অভিযোগ করেছেন। তারা অভিযোগের অনুলিপি দিয়েছেন আরইবি’র চেয়ারম্যান, বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রেসক্লাব বড়লেখাকে।

পল্লীবিদ্যুতের আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের আওতাধীন বিদ্যুৎ গ্রাহক রহিম বক্ত, মো. সমছুল হক, সহিদ আহমদ, এবাদ বখত, জাহিদুল ইসলাম, লক্ষীকান্ত দাস, আয়াজ আলী, বকুল আহমদ প্রমুখের অভিযোগ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের শেষ দিকে জাহাঙ্গীর সিকদার পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জের দায়িত্ব পান। এই অভিযোগ কেন্দ্রের আওতাধীন প্রায় ২০ হাজার গ্রাহক রয়েছেন। বিভিন্ন সমস্যায় পড়ে গ্রাহকরা যোগাযোগ করেও ইনচার্জকে কর্মস্থলে পান না। তার স্বেচ্ছাচারী দায়িত্ব পালনে গ্রাহকরা সীমাহীন ভোগান্তি পোহান। প্রয়োজনের সময়ে তাকে খুঁজে না পাওয়ায় গ্রাহকরা বিদ্যুৎ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। ইতিপূর্বে তার অনিয়ম-দুর্নীতির ব্যাপারে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ ছাপা হয়। জাহাঙ্গীর শিকদার বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হলেও তিনি স্বপরিবারে কর্মস্থল থেকে ৮/১০ কিলোমিটার দূরে বড়লেখা পৌরশহরে বসবাস করেন। সেখানে বিদ্যুৎ সমস্যা কম থাকায় গ্রাম অঞ্চলের গ্রাহকদের ভোগান্তি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আকস্মিক বিদ্যুত সমস্যা, বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়া, কার্টিস ফেইল, লোডশেডিং ইত্যাদি চলমান সমস্যা দেখা দিলে তাকে খুঁজে পাওয়া যায় না। এমনকি তিনি গ্রাহকের ফোনও রিসিভ করেন না। গত ২৫ জুলাই রাতে আজিমগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনে আগুন লাগলে অনেক ব্যবসায়ি উনাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। ভোক্তভোগি গ্রাহক ও ব্যবসায়িরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএমকে ইনচার্জ জাহাঙ্গীর সিকদারের দায়িত্বে অবহেলার ব্যাপারে বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি।

Manual7 Ad Code

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবিএম মিজানুর রহমান বুধবার বিকেলে জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগের কপি এখনও তার হাতে পৌঁছেনি। তবে ভোক্তভোগি অনেক গ্রাহক ফোন করে ইনচার্জ জাহাঙ্গীর সিকদারের নানা অনিয়মের ব্যাপারে অভিযোগ করেছেন। গ্রাহকের সেবা দেওয়ার জন্য তাকে রাখা হয়েছে। এত অভিযোগ থাকলে তাকে এখানে রেখে কি লাভ। তিনি তার (জাহাঙ্গীর সিকদার) বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!