কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর বাগানবাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙ্চুর থানায় পুলিশ শূন্য : সর্বত্র আতঙ্ক ও উদ্বেগ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রীর বাগানবাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙ্চুর থানায় পুলিশ শূন্য : সর্বত্র আতঙ্ক ও উদ্বেগ!

  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে দুপুরের পর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের বাগান বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ও নামফলক ভাঙ্গচুর করা হয়েছে। কমলগঞ্জ থানা ও শমশেরনগর পুলিশ ফাঁড়িতে তালাবদ্ধ ও পুলিশ শূণ্য রয়েছে। চরম আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠায় সাধারণ মানুষ।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, গত সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর, মুন্সীবাজারসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়। এসময় উত্তেজিত জনতা থানা ও পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করে। মঙ্গলবার ভানুগাছ বাজারে জামায়াত ইসলামীর উদ্যোগে আনন্দ মিছিল বের হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার ভোরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মোরাল ভাঙ্গচুর করা হয়। এছাড়া কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়সহ কয়েকটি স্থানে সাবেক কৃষিমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের নামফলক ভাংচুর করা হয়। এছাড়া কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে গিয়ে মোরাল ভাঙ্গচুর, উপজেলা চৌমুহনায় ময়না চত্বর, মাধবপুর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে, উপজেলা ছাত্রলীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা ভবনে ভাঙ্গচুর করা হয়। মাধপুরের পারোয়াবিল এলাকায় বাবুল রজক এর মুরগীর খামার লুট করা হয়েছে। উত্তেজিত জনতা কমলগঞ্জ থানা ও শমশেরনগর পুলিশ ফাঁড়িতেও হামলার চেষ্টা করে। তবে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের প্রতিহত করেন। এসব ঘটনায় কমলগঞ্জ থানা এবং শমশেরনগর পুলিশ ফাঁড়িতে কোন পুলিশ সদস্যদের দেখা যায়নি। এদিকে মঙ্গলবার কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে এক চা নারী শ্রমিক এর লাশ পাওয়া গেছে। তবে লাশ উদ্ধারে পুলিশের কাউকে পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা আওয়ামীলীগের নেতাকর্মীকে খোঁজার চেষ্টা করায় অনেকেই গা ঢাকা দিয়েছেন বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আমরা নিরাপত্তাহীনতায় আছি। থানায় কেউ নেই, তালা দেয়া রয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান থানায় পুলিশ না থাকার সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!