আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তাটি গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে ডুবে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ফলে ওই এলাকার আশপাশের কোমলমতি শিশু-কিশোরসহ সকল বয়সের হাজার হাজার মানুষ চলাচলের ক্ষেত্রে তাদের এখন নৌকায় একমাত্র নির্ভরশীল হয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার ভবানীপুর-শাহাগোলা পাকা সড়কের তারাটিয়া নামক স্থানে রতন ডারার (খাল) উপর দীর্ঘ দিন যাবৎ একটি ব্রিজ ছিল। ব্রিজটি জরাজীর্ণ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে নতুন করে ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করা হয়। সে অনুযায়ী প্রায় তিন মাস পূর্বে ব্রিজটি ভেঙে ফেলা হয়। এদিকে ব্রিজ ভাঙার পর জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা এবং ডারার উপর একটি কাঠের সাঁকো তৈরি করা হয়। সাঁকোটি খুবই নিচু করে তৈরি করায় সম্প্রতি ডারার পানি বৃদ্ধি পেতে না পেতেই সাঁকোটি পানির নিচে তলিয়ে যায়। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শাহাগোলা ইউনিয়নের তারাটিয়া, শ্রীরামপুর, কয়সা, তারাটিয়া বড়ডাঙ্গা, ছোটডাঙ্গাসহ বেশ কয়েক গ্রামের লোকজনকে শাহাগােলা হয়ে উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগের জন্য এ সড়কটি ব্যবহার করতে হয়। ফলে এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্বেও বিকল্প রাস্তার সাঁকোটি অপরিকল্পিতভাবে নিচু করে তৈরি করায় এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Manual3 Ad Code

এ বিষয়ে শ্রীরামপুর গ্রামের নাইম ইসলাম, কয়সা গ্রামের আব্দুল বারিকসহ অনেকেই বলেন, ব্রিজ সংলগ্ন স্থানে বিকল্প রাস্তাটি অপরিকল্পিতভাবে তৈরি করায় ডারার পানি বৃদ্ধি পেতে না পেতেই রাস্তাটি ডুবে গেছে। রাস্তাটি ডুবে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্ব সাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual4 Ad Code

এ বিষয়ে শাহাগোলা ইউনিয়নেরে মহিলা ইউপি সদস্য শেখ শাউনবলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইমরান খান ও সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে ওইস্থানে একটি নৌকার ব্যবস্থা করেছিলাম কিন্তু নৌকাটি যে অচলঅবস্থা হয়ে আছে তা আমার জানা ছিলো না। দ্রুত নৌকাটি সংস্কার করার কথাও তিনি বলেন।

Manual1 Ad Code

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইমরান খান বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় বিকল্প রাস্তাটি ডুবে গেছে। সেখানে নৌকা দিয়ে যাত্রী পারাপারের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে একটা নৌকা ব্যবস্থা করা হয়েছে কিন্তু নৌকাটা যে নষ্ট অবস্থায় পরে আছে তা আমার জানা ছিলো না। তিনি আরো বলেন, পানি কমে গেলে উঁচু করে রাস্তা এবং সাঁকো তৈরি করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!