বড়লেখায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মালের নিরাপত্তা বিধানে সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মালের নিরাপত্তা বিধানে সভা

  • রবিবার, ১১ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসনের কার্যক্রম পুরোদমে চালু, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা ও জান—মালের নিরাপত্তা বিধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক তামিম আহমদ রোববার দুপুরে দায়িত্বরত সেনা কর্মকর্তা, জনপ্রতিনিধি, থানার ওসি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

Manual3 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক তামিম আহমদ জানান, তিনি নিজেকে বিভাগীয় সমন্বয়ক মনে করেননি, দেশের মানুষের অধিকার আদায়ে একজন যোদ্ধা হিসেবে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। অনেক সহযোদ্ধা ভাই চোঁখের সামনে পুলিশের মুহুর্মুহু গুলিতে শহীদ হয়েছেন। তাদের রক্তের উপর দিয়ে আন্দোলন এগিয়ে নিয়েছেন। উদ্দেশ্য এদেশের মানুষের স্বাধীনতা পুনরুদ্ধার, অধিকার নিশ্চিত ও দেশ সংস্কার করা। তাদের আন্দোলনে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী সহানুভুতিশীল ও তাদের সমর্থন ছিল। আর এতেই আন্দোলন রূপ নেয় ‘ডু অর ডাই’। এখন সকলের সহযোগিতায় দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে হবে। প্রশাসনে আনতে হবে সংস্কার। যেখানে অগ্রণী ভুমিকা পালন করছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেন্ট্রাল কমিটির নির্দেশনায় আমরা অনেকগুলো কাজ সম্পন্ন করেছি। এতে জনসাধারণ আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।

Manual8 Ad Code

বড়লেখা থানার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মো. আবু সায়েম ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে সরকার পতন পরবর্তী সময়ে বড়লেখায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা—ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফয়সল আহমদ, বড়লেখা বৃহত্তর শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক এমএ মোহাইমিন, প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মনোয়ারা পপি প্রমুখ।

Manual6 Ad Code

সভায় উপস্থিত প্রতিনিধিগণ ইউএনও’কে উপজেলা প্রশাসনের কার্যক্রম চালিয়ে যেতে সকল প্রশাসনিক কর্মকর্তাকে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!