বড়লেখায় গাঁজা সেবন করে উচ্চস্বরে গান : বাঁধা দেওয়ায় হামলা, আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় গাঁজা সেবন করে উচ্চস্বরে গান : বাঁধা দেওয়ায় হামলা, আহত ৪

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি

বড়লেখায় দোকান থেকে ফেরার পথে বাড়ির কাছে গাঁজা সেবন করে উচ্চ স্বরে গান গাওয়া ও উশৃঙ্খল আচরণের প্রতিবাদ করায় ৩ গাঁজাখোর হামলা চালিয়ে ব্যবসায়িসহ চারজনকে আহত করেছে। এসময় তারা ব্যবসায়ির পকেটে থাকা ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার পর পৌরসভার বারইগ্রাম এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ি সাব্বির আহমদ ৩ গাঁজাখোর সুমন আহমদ, শাহিন আহমদ ও সুজন আহমদের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন। অন্য আহতরা হলেন— ব্যবসায়ি সাব্বির আহমদের ছেলে সামী আহমদ, নাজমুল ইসলাম ও জাহিদুল ইসলাম।

Manual5 Ad Code

জানা গেছে, বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ি বড়লেখা পৌর কাউন্সিলার কবির আহমদের ভাই সাব্বির আহমদ ও সাব্বির আহমদের ছেলে মঙ্গলবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে ব্যবসার ৪০ হাজার টাকা পকেটে নিয়ে বাড়ি ফিরছিলেন। বারইগ্রাম এলাকায় বাড়ির কাছে পেঁৗছেলে দেখতে পান সম্মুখের রাস্তায় বিবাদীরা গাঁজা সেবন ও উচ্চস্বরে গান গাওয়াসহ উশৃঙ্খল আচরণ করছে। এসময় সাব্বির আহমদের ছেলে বসত গাঁজা সেবনের প্রতিবাদ ও বাড়ির সম্মুখ থেকে চলে যেতে বললে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ছুরি, ডেগার ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তারা রক্তাক্ত জখম হন। এসময় ব্যবসায়ির পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে গেছে।

Manual2 Ad Code

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নিবেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!