বড়লেখায় টানা ১০ দিন ধরে যানজট নিরসনে নিসচা, শুক্রবার সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় টানা ১০ দিন ধরে যানজট নিরসনে নিসচা, শুক্রবার সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখা পৌর শহরে টানা ১০ দিনের মতো আজ শুক্রবারও সড়ক শৃঙ্খলায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছে জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)। শিক্ষার্থীদের পাশাপাশি দিন-রাত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অব্যাহত রয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। দীর্ঘ বিরতির পর অবশেষে আজ সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে বড়লেখা পৌর শহরে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এদিকে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে কয়েকদিন থেকে সড়কে টানা শৃঙ্খলার কাজ করেছে নিসচা, রোভার স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ, পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ, শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা। আজ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শুরুর পরও নিসচা ও স্কাউট গ্রুপ সড়কে শৃঙ্খলার কাজ করেছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, বিভিন্ন থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান ট্রাফিক পুলিশ সদস্যরাও। একপর্যায়ে ট্রাফিক শূন্য সড়কে যান চলাচল ব্যহত ঘটে। এমতাবস্থায় নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সারা দেশে নিসচা কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়ে। পাশাপাশি স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!