বড়লেখায় বিজিবির অভিযানে ৯ ভারতীয় অবৈধ মহিষ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় বিজিবির অভিযানে ৯ ভারতীয় অবৈধ মহিষ আটক

  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ মহিষের চালান নিয়ে আসছে। শুক্রবার রাতে পাচারকারিরা অর্ধশতাধিক অবৈধ মহিষের একটি চালান নিয়ে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর রাতের দিকে বিজিবি সদস্যরা ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে। যার সিজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা।

Manual8 Ad Code

জানা গেছে, চোরাকারবারিরা শুক্রবার রাতে বড়লেখার পাথারিয়া পাহাড় সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ভারতীয় অবৈধ মহিষের চালান নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি—৫২ ব্যাটালিয়নের আওতাধীন বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম ও জুড়ী কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশীদের নেতৃত্বে বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালান। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় শনিবার ভোররাতে বিজিবির আভিযানিক দল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কামিলপুর এলাকা থেকে ৯টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেন। বিজিবির অভিযানের টের পেয়ে এর আগেই চোরাকারাবরিরা পালিয়ে যায়।

Manual4 Ad Code

বিজিবি—৫২ ব্যাটালিয়নের বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, আটক ভারতীয় অবৈধ মহিষগুলোর সিজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা। মহিষগুলো আটক করে ক্যাম্পে নেওয়া হয়েছে। সোমবার কাষ্টমস এর মাধ্যমে প্রকাশ্যে নিলাম করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!