বড়লেখায় অগ্নিদগ্ধ সেই আগর শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় অগ্নিদগ্ধ সেই আগর শ্রমিকের মৃত্যু

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার সুজনগরে আগর-আতরের প্লান্টে অগ্নিদগ্ধ সেই আগর শ্রমিক ময়নুল ইসলাম ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় আদর্শগ্রাম হ্যালিপ্যাড মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির আদর্শগ্রামের আগর-আতর কারখানা শ্রমিক ময়নুল হককে গত ১৭ সেপ্টেম্বর গুচ্ছগ্রামের আগর-আতর ব্যবসায়ী আতাব উদ্দিন তার আগরের কয়েকটি ডেগ পরিস্কারের কাজে নেন। ডেগ উত্তপ্ত থাকায় শ্রমিক ময়নুল হক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ময়নুল হকের স্বজন তজমুল আলী জানান, আগরের ডেগ জাল থেকে নামানোর ৭-৮ দিন পর ভালভাবে ঠান্ডা না করে পরিস্কার করতে হয়। কিন্ত আতাব উদ্দিন জেনেশুনে উত্তপ্ত ডেগ পরিস্কার করানোর কারণে ময়নুল হক অগ্নিদগ্ধ হয়ে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ মারা গেছেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!