কমলগঞ্জে বিজিবি’র উদ্যোগে সহস্রাধিক রোগীকে বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কমলগঞ্জে বিজিবি’র উদ্যোগে সহস্রাধিক রোগীকে বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সেক্টর সদর দপ্তর শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬বিজিবি) এর উদ্যোগে উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা পরবর্তী সহস্রাধিক দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার সকাল ১১টায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, (বিএসপি, পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, (বিএসপি, পিএসসি) ও সহকারি পরিচালক মো: জামাল হোসাইনসহ বিজিবি সদস্যরা।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, (বিএসপি, পিএসসি) বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক বন্যা পরবর্তী ইসলামপুর ইউনিয়নের সহস্রাধিক গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!