সিলেট বিমানবন্দরে সাবেক মন্ত্রী শাহাব উদিনের ভাগনাসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

সিলেট বিমানবন্দরে সাবেক মন্ত্রী শাহাব উদিনের ভাগনাসহ আটক ২

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ৫টার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

Manual7 Ad Code

তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান।

Manual3 Ad Code

আটকৃতরা হলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও মৌলভীবাজার ১ আসনের সাবেক এমপি মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, তারা দুজন দেশ থেকে পালিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে সিলেট বিমানবন্দরে যান। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। শেখ হাসিনার পতনের পর দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বড়লেখার মামলায় চালান দেওয়া হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!