বড়লেখায় অর্ধশতাধিক বর্গাচাষিকে প্রধান শিক্ষকের আমন চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় অর্ধশতাধিক বর্গাচাষিকে প্রধান শিক্ষকের আমন চারা বিতরণ

  • মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা :

Manual3 Ad Code

তিন দফার বন্যায় প্রায় এক মাসেরও বেশি সময় পানিবন্দী থাকে বড়লেখা উপজেলার ২৫২টি গ্রাম। ধীরগতিতে পানি নামায় ভোগান্তিতে পড়েন লক্ষাধিক মানুষ। দীর্ঘ বন্যার কারণে হাকালুকি হাওর এলাকার অনেক চাষের জমি থেকে নামেনি পানি। ধীরগতিতে পানি কমায় বীজতলা তৈরিতে ব্যর্থ হচ্ছেন কৃষকেরা মৌসুমের শুরুতেই আবাদ হুমকির মুখে পড়েন। এরকমই একটি ইউনিয়ন হচ্ছে উপজেলার দাসেরবাজার। এ ইউনিয়নের নি¤œাঞ্চলের অনেক জমি বীজতলা তৈরির উপযোগী হয়নি। এতে বিপাকে পড়েন ওই ইউনিয়নের প্রান্তিক বর্গাচাষিরা। তবে বর্গাচাষিদের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ান দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস। উপজেলা কৃষি বিভাগের সার-বীজ ও সহযোগিতায় স্কুলের খেলার মাঠে ব্যক্তিগত অর্থায়নে ৮০ শতাংশ ভূমি চাষ দিয়ে বীজতলা তৈরি করেন। ১৮ জুলাই বপন করেন ২৭০ কেজি আমন বীজ। তার এই বীজতলা থেকে উঠানো ধানের চারায় অর্ধশতাধিক বর্গা চাষী আমনের চারা রোপণ করছেন।

Manual3 Ad Code

সোমবার আনুষ্ঠানিকভাবে ৫৩ জন বর্গাচাষীকে ধানের চারার বীজতলা (বেড) বুঝিয়ে দেওয়া হয়েছে। কৃষকেরা নিজেরা বেড থেকে চারা উঠিয়ে জমিতে লাগাবেন। এসময় উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, স্কুলের শিক্ষানুরাগী সদস্য ফয়সল আহমদ, সাংবাদিক মস্তফা উদ্দিন ও সংশ্লিষ্ট বর্গাচাষীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস জানান, তার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক বর্গাচাষিদের কথা চিন্তা করে স্কুলের খেলার মাঠে আমন ধানের বীজ বপনের উদ্যোগ নেন। কৃষি বিভাগের বীজ, সার ও কারিগরি সহায়তায় নিজের অর্থে বীজতলা তৈরী করেন। বীজতলায় ৬ চাষ দিয়ে ২০ জুলাই বীজ বপন করেন। তিনি খোঁজে খোঁজে কৃষকের ক্ষতিগ্রস্থ ৫৩ জন বর্গাচাষি কৃষকের তালিকা তৈরী করেন। ক্ষতিগ্রস্থ কৃষকের মূখে হাসি ফোটাতেই তার এই প্রচেষ্টা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন জানান, বড়লেখায় আমন চাষিদের অনেকের বীজতলা বন্যার পানিতে নিমজ্জিত থাকায় কৃষিবিভাগ উঁচু এলাকার বিভিন্ন স্থানে বীজ বপনের পরামর্শ দেয়। দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস আগ্রহী হওয়ায় তাকে আমন বীজ (বি.আর-২২), রাসায়নিক সার ও কারিগরি সহায়তা দেওয়া হয়। তার অর্থায়নে ৮০ শতাংশ ভূমিতে বপন করা ২৭০ কেজি বীজে ৫৩ বিঘা জমিতে ধান রোপন করা যাবে। এখান থেকে ৩৪ মেট্টিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

ইউএনও নাজরাতুন নাঈম জানান, প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। যে কোনো দুর্যোগে হতদরিদ্র কৃষকের সহায়তায় এগিয়ে আসলে তারা কৃষিপণ্য উৎপাদনে আরো বেশি উৎসাহী হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews