বড়লেখায় খেলতে নিষেধ দেয়ার প্রতিবাদ করায় পেটে লাথি, স্কুলছাত্রের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় খেলতে নিষেধ দেয়ার প্রতিবাদ করায় পেটে লাথি, স্কুলছাত্রের মৃত্যু

  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের দক্ষিণ বাঘমারা গ্রামের সমবয়সিদের সাথে বাড়ির সামনের রাস্তায় সোমবার বিকেলবেলা খেলাধুলা করছিল ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জুমন আহমদ (১৪)। এসময় প্রতিবেশি জাকু আহমদ (৩৫) রাস্তায় খেলাধুলা করতে নিষেধ করে ও সবাইকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এর জোরালো প্রতিবাদ করায় স্কুলছাত্র জুমনকে পাষন্ডু জাকু গলা চেপে ধরে এবং পেটে লাথি মারে। পরে লাঠি দিয়ে বেধড়ক পেটিয়ে মারাত্মক জখম করে। ঘটনার পরদিন মঙ্গলবার রাতে স্কুলছাত্র জুমন আহমদ মারা যায়। এই ঘটনায় নিহতের বাবা খসরুল ইসলাম মঙ্গলবার রাতে জাকু মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে মঙ্গলবার রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বুধবার ময়না তদন্ত শেষে বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে নিহত স্কুলছাত্রের বাবা থানায় হত্যা মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!