বড়লেখায় যৌথ অভিযানে ডাকাতি, ছিনতাইসহ ৮ মামলার আসামি বাবুল গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় যৌথ অভিযানে ডাকাতি, ছিনতাইসহ ৮ মামলার আসামি বাবুল গ্রেফতার

  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় সেনাবাহিনী ও পুলিশ উপজেলার চন্ডিনগর গ্রামে যৌথ অভিযান চালিয়ে চুরি-ডাকাতি, ছিনতাই, অপহরণসহ ৮ মামলার পলাতক আসামি বাবুল আহমদ রাজুকে (৩৫) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার চন্ডিনগর বড়গুল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, বাবুল আহমদ রাজুর বিরুদ্ধে বড়লেখা, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় ডাকাতি-চুরি, ছিনতাই, ব্যবসায়ি অপহরণসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাবুল দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। সোমবার রাতে সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে তার বাড়িতে অভিযান চালায়। পালানোর চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি তার।

Manual2 Ad Code

থানার এস.আই আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুলের বিরুদ্ধে বড়লেখাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!