বাছুরের সাথে নির্মমতা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বাছুরের সাথে নির্মমতা!

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখায় ধান খাওয়ার অপরাধে অমানবিকভাবে একটি বাছুরের পা কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।

(১৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিন শাহাবাজপুর ইউনিয়নের বিছরাবন্দ এলাকায় বোবা পশুর সাথে অমানবিক এ ঘটনাটি ঘটে। এব্যাপারে বাছুর মালিক দিনমজুর ছফর উদ্দিন দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

Manual3 Ad Code

থানায় দাখিলকৃত অভিযোগসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিছরাবন্দ গ্রামের দিনমজুর ছফর উদ্দিনের পালিত ৭ মাস বয়সের একটি ফিজিয়ান জাতের বকনা বাছুর অসাবধানতাবশত একই এলাকার মৃত আরজ আলীর ছেলে ময়না মিয়ার ধানিজমিতে প্রবেশ করে ধান খেয়ে ফেলে। এ সময় জমির মালিক ময়না মিয়া ধারালো দা দিয়ে বাছুরটি ডান পায়ের গোড়ালি হাড়সহ কেটে দেন। এসময় তার হাতে থাকা লাঠি দিয়ে বাছুরটি শরিলেও এলোপাতাড়ি আঘাত করেন। খবর পেয়ে বাছুরের মালিক ছফর উদ্দিন ও তার স্ত্রী বাছুরটি উদ্ধার করতে গেলে তাদেরকে হত্যার হুমকি দেন ময়না মিয়া।

Manual4 Ad Code

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর অবস্থায় বছুরটি উদ্ধার করে উপজেলা ভেটেনারী হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

Manual1 Ad Code

বাছুরের মালিক ছফর উদ্দিন জানান, তার একমাত্র সম্বল ফিজিয়ান জাতের একটি গাভী ও বাছুর। অমানবিক নির্যাতনের কারণে বাছুরটি পায়ের রগ ও গোড়ালি কেটে গেছে। হাসপাতালে এনে চিকিৎসা করিয়েছি। রক্ত করণ বন্ধ হচ্ছেনা। যে কোন সময় মারা যেতে পারে। মারাগেলে আমরার দেড় লাখ টাকার খতিহবে। এ অমানবিক ঘটনার সাথে জড়িত ময়না মিয়া ও তার ছেলে আব্দুল হকের নাম উল্লেখ করে থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!