এক যুগ পর জন্মভূমিতে বিএনপি নেতা শরীফুল-সাবেক প্রতিমন্ত্রীর কবর জিয়ারত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

এক যুগ পর জন্মভূমিতে বিএনপি নেতা শরীফুল-সাবেক প্রতিমন্ত্রীর কবর জিয়ারত

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

প্রায় ১২ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মিথ্যা মামলায় বিদেশে অবস্থান করে নিজ জন্মভূমিতে ফিরেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

জন্মভূমি বড়লেখায় ফিরে শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জোট সরকারের সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেছেন। এর আগে শরীফুল হক সাজু বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মালিকুর রহমান মায়নের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে সাজু বলেন, বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী বড়লেখা ও জুড়ী উপজেলার যে উন্নয়ন করেছেন তার ধারেকাছেও যেতে পারেননি আওয়ামী লীগের কোনো এমপি-মন্ত্রী। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো অনেক নেতা, দলের সাধারণ কর্মী ও আত্মীয়-স্বজনের মৃত্যুতে তাদের লাশ দেখতে পারেননি, জানাজায় অংশ নিতে পারেননি। বিগত সাড়ে ১৫ বছর আমরা প্রবাসীরা আওয়ামী লীগ সরকারের জুলম নির্যাতনের শিকার হয়েছি।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সহসভাপতি আলাল উদ্দিন, নছিব আলী, ময়নুল হক, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!