নিটার শিক্ষার্থীদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

 নিটার শিক্ষার্থীদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থান 

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার:  সাভারের নয়ারহাটে অবস্থিত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট নিটার। প্রতিষ্ঠানটির শ্রেণি-কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্রেণি-কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা গত প্রায় একমাস যাবৎ নানা মহলে কথা বলেও পায়নি কাঙ্ক্ষিত সমাধান। তা-ই আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকেল তিন ঘটিকা থেকে আবারো ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়।
এমতবস্থায় শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়,  গত ১ সেপ্টেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের যৌক্তিক দাবিগুলো না মেনে নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কার্যালয়ের দ্বারে দ্বারে (BTMA, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি অনুষদের ডিন, BTMC, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা) গিয়েছেন, ঘুরেছেন।
আজ ২৭ দিন চলছে কিন্তু নিটার প্রশাসনের এখনো কোনো সমাধানের ইচ্ছা তারা দেখতে পায়নি। বিপরীতে তারা শিক্ষার্থীদেরকে দোষী বানিয়ে, প্রশ্নবিদ্ধ করে, হোস্টেল বন্ধ করে, অপেশাদার আচরণ প্রকাশ করছে। সাধারণ শিক্ষকরা আসতে রাজি থাকলেও তাদেরকে হুমকি দিয়ে, বয়কটের হুঁশিয়ারি দিয়ে ক্লাসে আসতে দিচ্ছে না পাশাপাশি শিক্ষার্থীদের জোরপূর্বক দোষী সাব্যস্ত করে তাদেরকে ছত্র ভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। তাদের অপশক্তি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। যার ফলসরুপ আজ নিটারের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে এই অবস্থান  কর্মসূচি পালন করছে।
বর্তমান সমস্যার স্থায়ী সমাধান দৃশ্যমান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!