বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় : সীমান্তবর্তী মন্ডপ নিরাপত্তায় বিজিবির বিশেষ নজরদারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় : সীমান্তবর্তী মন্ডপ নিরাপত্তায় বিজিবির বিশেষ নজরদারি

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা বুধবার দুপুরে থানা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী অন্তত ৩০টি পূজামন্ডপের নিরাপত্তায় থাকছে বিজিবির বিশেষ নজরদারি।

এবার বড়লেখা উপজেলায় ১৩৪টি সার্বজনিন ও ১২ টি ব্যক্তিগত পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘেœ দূর্গোৎসব পালনের লক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সীমান্তবর্তী বিশেষ করে চা বাগানের দূর্গামন্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে বিজিবি। বুধবার বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী মন্ডপগুলোর প্রস্তুতি পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

Manual2 Ad Code

Manual5 Ad Code

থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাস।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম উপজেলার সনাতন ধর্মাবলম্বী সংশ্লিষ্টদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবিহিত করেন এবং নিশছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে উপস্থিত সবার মতামত নেন।

Manual1 Ad Code

তিনি গুজব বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান। সভায় সকলের মতামত নিয়ে নামাজ ও আজানের সময়ে বাদ্যযন্ত্র বাজানো সীমিত রাখার জন্য অনুরোধ জানান। মন্ডপের নিরাপত্তার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন। পুলিশকে সহযোগিতা করবেন। সকল পুজা মন্ডপে সেচ্ছাসেবী রাখবেন এবং দিনের আলোয় প্রতিমা বিসর্জন করতে তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক গিতেশ রঞ্জন দাস বিষু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নব গোপাল দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক ডা. মুক্তালাল বিশ্বাস, দাসেরবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রূপন চন্দ্র দাস, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!