বড়লেখায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই ব্যক্তিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বালুচর গ্রামের সুনাম উদ্দিনের ছেলে বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমান (৩০) ও ডিমাই গ্রাামের মৃত রমজান আলীর ছেলে জইন মিয়া ((৪০)।

পুলিশ জানায়, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমানের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (নম্বর-১২) রয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বালুচর গ্রামে সায়ফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জিআর মামলার (৩৪০ (বড়) গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়াকে ডিমাই এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!