নিটারে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরিচালকের পদত্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

নিটারে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরিচালকের পদত্যাগ

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সহ দূর্নিতি সহায়ক, দূর্নিতির দোসর ১৪ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অপসারণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পূন:গঠনের লক্ষ্যে ১৮ দফা দাবিতে দীর্ঘ এক মাস ধরে বন্ধ ছিল প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।
দীর্ঘ ১মাস ক্যাম্পাস কেন্দ্রীক আন্দোলন করলেও গত ৩০ সেপ্টেম্বর নিটার শিক্ষার্থীরা রাজধানীর পান্থপথ মোড়ে বিটিএমএ ভবনের সামনে নিটারের বর্তমান পরিচালকের অপসারণসহ ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ ও এক মাস ধরে বন্ধ থাকা ক্লাস কার্যক্রম পুনরায় চালু নিয়ে ১৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে। এরই প্রেক্ষিতে  পরেরদিন পহেলা অক্টোবর বিটিএমএ-এর সভাপতি কার্যালয়ে শিক্ষার্থীদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিটিএমএ-এর কর্মকর্তারা।
বৈঠক শেষে এক সপ্তাহ ধরে বন্ধ থাকা হল  খুলে দেয়ার ব্যাপারে জানানো হয়, এছাড়া এক মাস ধরে বন্ধ থাকা ক্লাস কার্যক্রম চলতি মাসের ৭ তারিখ থেকে চালুর সিদ্ধান্ত হয় ও গভর্নিং বডির মিটিং এর জন্য ৫ই অক্টোবর তারিখ নির্ধারণ করা হয় এবং গভর্নিং বডির মিটিং এ অধ্যাপক ড. মোঃ জোনায়েবুর রশীদ, পরিচালক, নিটার এর অব্যাহতি পত্র গ্রহণ ও অনুমোদন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!