নিটারের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক আবুল কালাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নিটারের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক আবুল কালাম

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সহ দূর্নিতি সহায়ক, দূর্নিতির দোসর ১৪ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অপসারণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পূন:গঠনের লক্ষ্যে ১৮ দফা দাবিতে দীর্ঘ এক মাস ধরে বন্ধ ছিল প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম।
দীর্ঘ ১মাস ক্যাম্পাস কেন্দ্রীক আন্দোলন করলেও গত ৩০শে সেপ্টেম্বর নিটার শিক্ষার্থীরা রাজধানীর পান্থপথ মোড়ে বিটিএমএ ভবনের সামনে নিটারের বর্তমান পরিচালকের অপসারণসহ ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ ও এক মাস ধরে বন্ধ থাকা ক্লাস কার্যক্রম পুনরায় চালু নিয়ে ১৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করতে থাকে। এরই প্রেক্ষিতে  পরেরদিন পহেলা অক্টোবর বিটিএমএ-এর সভাপতি কার্যালয়ে শিক্ষার্থীদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিটিএমএ-এর কর্মকর্তারা, বৈঠক শেষে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গভর্নিং বডির মিটিং এর জন্য দিনক্ষণ ঠিক করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর শনিবার বিটিএমএ’র গুলশান কার্যালয়ে নিটারের গভর্নিং বডির মিটিং অনুষ্ঠিত হয় এবং মিটিং এ নিটারের পরিচালক অধ্যাপক ড. মোঃ জোনায়েবুর রশীদ এর অব্যাহতি পত্র গ্রহণ ও অনুমোদন করা হয় এবং একইসাথে ড. মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক -কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!