বড়লেখায় ভক্তদের ভিড়-কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মণ্ডপ পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় ভক্তদের ভিড়-কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মণ্ডপ পরিদর্শন

  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনিন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে চলছে পূজা অর্চনা। শুক্রবার মহাঅষ্টমীতে কুমারি পূজা আয়োজনের জন্য নির্ধারিত থাকলেও বড়লেখার কোনো মণ্ডপে কুমারি পূজা অনুষ্ঠিত হয়নি।

এদিকে বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার পূজামণ্ডপ ঘুরে দেখে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Manual1 Ad Code

এছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জওরত আদিব চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, উপজেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ময়িদ আহমদ চৌধুরী, আব্দুল হাফিজ চৌধুরী, জুড়ী উপজেলা উপজেলা বিএনপির নেতা মামুনুর রশীদ, সেচ্ছাসেবক দলের নেতা দিবাকর দাস, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সহ সভাপতি ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনসহ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকেলে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও পূজার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!