বড়লেখায় প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

আল আমিন আহমদ : বড়লেখায় রোববার সন্ধ্যায় বিভিন্ন পুকুর ও নদীঘাটে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার তালিমপুর ইউনিয়নের মড়মায়দান, বাংলাবাজার, বাগিরপার, শাহবাজপুর, বড়লেখা সদর, পকুয়া, বড়লেখা পৌরসভা এলাকায় বিভিন্ন ব্যক্তিগত পুকুর ও নদীঘাটে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল ও ঢাকঢোলের বাজনার সাথে দেবী বন্দনার গানের মাধ্যমে প্রতীমা বিসর্জন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

উপজেলার নিউ সমনবাগ চা বাগানের দূর্গামÐপের প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম। এসময় বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্ধ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রসাদ ভর, পূজা পরিচালনা কমিটির উপদেষ্ঠা গঙ্গেশ রঞ্জন দেব, সভাপতি নারায়ন কালোয়ার, সাধারণ সম্পাদক রাঙাচরণ সাওতাল, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রবি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে গত ৭ দিন ধরে বিজিবি পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে। পূজা কমিটির সমন্বয়করাসহ সকলের সার্বিক সহযোগিতায় ও নজরদারির কারণে শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews