নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত স্পার্ক ট্যাঙ্ক’২৪ এর রেজিষ্ট্রেশন  চলছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

নিটার ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত স্পার্ক ট্যাঙ্ক’২৪ এর রেজিষ্ট্রেশন  চলছে

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের উদ্দেশ্যে বরাবরই বছরব্যাপী নানাধরণের সেশনের আয়োজন করে থাকে নিটার ক্যারিয়ার ক্লাব। প্রফেশনাল সিভি তৈরি করা থেকে শুরু করে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বৃহৎ পরিসরে “মক ভাইভার” ও আয়োজন করে থাকে নিটার ক্যারিয়ার ক্লাব।
তবে, নিটার ক্যারিয়ার ক্লাব এবারে আয়োজন করতে যাচ্ছে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা “স্পার্ক ট্যাঙ্ক’২৪”; বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেকোনো শিক্ষার্থী ২জন বা ৩জনের টিম গঠন করে প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে, প্রতিটি টিমকে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৬০০ টাকা গুনতে হবে। প্রতিযোগিতাটির রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত।
নির্ধারিত সূচি অনুযায়ী স্পার্ক ট্যাঙ্ক’২৪ প্রতিযোগিতাটি দুটি ধাপে সম্পন্ন হওয়ার পর আগামী ১৫ নভেম্বর গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত হবে। প্রথম ধাপের প্রতিযোগিতা চলবে ২৬-৩০ অক্টোবর, এ ধাপে প্রতিযোগিদের নির্ধারিত বিষয়ের উপর আর্টিকেল লিখে জমা দিতে হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের প্রতিযোগিতা চলবে ১-৫ নভেম্বর পর্যন্ত, এ ধাপেও কর্তৃপক্ষের নির্ধারিত কোনো বিষয়ের উপর ভিডিও প্রতিবেদন উপস্থাপন করতে হবে প্রতিযোগিদের।
সর্বশেষ ১৫ তারিখের গ্র্যান্ড ফাইনালে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সমাপ্ত হবে এবং পুরষ্কার বিতরণের জন্য ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে; এছাড়া “আলোকচিত্র প্রদর্শনী” নামেও আরেকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেটি স্পার্ক ট্যাঙ্ক:২৪ এরই অংশ -এটির রেজিষ্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!