নিটারের তিন ডিপার্টমেন্টের দায়িত্বে নতুন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানগন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নিটারের তিন ডিপার্টমেন্টের দায়িত্বে নতুন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানগন

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার: সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ গত ৮ অক্টোবর নিটার বিধিমালা-২০২৩ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নতুন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান নির্বচন করা হয়।
গত ১৫ অক্টোবর মঙ্গলবার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী অধ্যাপক জনাব বুরহান উদ্দিন বান্না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক জনাব রায়হান আহমেদ জয় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) এবং সহকারী অধ্যাপক জনাব মোঃ ওয়াসিম আকরাম ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান বিষয়ক সংক্রান্ত একটি অফিস-আদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
উল্লেখ্য যে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানেরা নিটার পে-স্কেল-২০২৪ অনুযায়ী দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে উক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের প্রচেষ্টায় নিটারের শিক্ষার পথ সুগম হবে বলে আশাবাদী নিটারের সাধারণ শিক্ষার্থীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!