গণমাধ্যমে সংবাদ প্রকাশ- হাকালুকির রনচি বিলে অভিযান : ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

গণমাধ্যমে সংবাদ প্রকাশ- হাকালুকির রনচি বিলে অভিযান : ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

হাকালুকি হাওড়ের রনচি বিল (বদ্ধ) জলমহাল থেকে প্রভাবশালীরা প্রতিদিন নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকার মাছ লুটের অভিযোগে সোমবার বিকেলে বড়লেখার ইউএনও তাহমিনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভূমি ও মৎস্য বিভাগ পুলিশ নিয়ে রনচি বিলে অভিযান চালিয়েছে। এসময় ৮/১০টি নৌকায় ৭০-৮০ জন অসাধু মাছ লুটেরা পালিয়ে গেলেও জলমহাল থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে রাতে জনসমক্ষে তা পুড়িয়ে ফেলা হয়।

Manual3 Ad Code

গত ২৩ অক্টোবর বুধবারের দৈনিক জালালাবাদের শেষ পৃষ্ঠায় ‘হাকালুকির রনচি বিল জলমহাল-সরকারের বিরুদ্ধে আদালতে রিটকারীরাই লুট করছে লাখ লাখ টাকার মাছ’ শিরোনামে একটি স্বচিত্র প্রতিবেদন ছাপা হয়ে জেলা রাজস্ব বিভাগের টনক নড়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহিনা আক্তার অবৈধভাবে সরকারি জলমহালের মাছ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড়লেখা ইউএনও’কে নির্দেশ দেন।

রনচি বিলের অভিযানে অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, থানার সেকেন্ড অফিসার অপু দাশ গুপ্ত সহ একদল পুলিশ সদস্য।

Manual8 Ad Code

জানা গেছে, মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (পিটিশন নং-১৫৫০৭/২০২৩) এর পরিপ্রেক্ষিতে আদালত রনচি বিল (বদ্ধ) জলমহালটির ইজারা কার্যক্রম স্থগিত করেন। এই সুযোগে প্রভাবশালীরা অবৈধভাবে দিনে-রাতে একাধিক বড় বড় জাল ফেলে অবৈধভাবে মাছ লুট করে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সরকারের বিরুদ্ধে আদালতে রিট পিটিশনকারীরাই দীর্ঘদিন ধরে সরকারি এই জলমহালের লাখ লাখ টাকার মাছ লুট করছে।

বড়লেখা ইউএনও তাহমিনা আক্তার জানান, হাকালুকির রনচি বিল থেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহিনা আক্তার ব্যবস্থা নিতে তাকে নির্দেশ দেন। সোমবার বিকেলে এসিল্যান্ড, মৎস্য কর্মকর্তা ও পুলিশ নিয়ে এই বিলে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে আসাধু মাছ শিকারিরা নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে বিল থেকে প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন। রাতে জনসমক্ষে তা পুড়িয়ে ফেলা হয়েছে। হাকালুকির বিভিন্ন জলমহালে অসাধু মাছ লুটেরার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!