জুড়ীতে মৎস্যচাষে আগাম সতর্কবার্তা বিষয়ক সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে মৎস্যচাষে আগাম সতর্কবার্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জলবায়ু সহনশীল মৎস্যচাষ ও ব্যবস্থাপনায় আগাম সতর্কবার্তা বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প মৎস্য অধিদপ্তর ও এফএও বাংলাদেশ ও জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জনাব মো: সামছু উদ্দিন। অন্যন্যাদের মধ্যে সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, আল আমিন আহমদ, অফিস সহকারী মোহাম্মদ দ্বীন ইসলাম, নিচিন্তপুর কুয়ায় মাছ চাষ সিবিও সভাপতি মো. তবারক আলী, সাধারণ সম্পাদক রাজ কুমার দাস, আমতৈল বিল নার্সারির সভাপতি মো. নাজিম উদ্দিন, ক্যাশিয়ার আলতী রানী বিশ্বাস, ফুডমাছ সমিতির সভাপতি সুক্তন বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews