কারণ দর্শানো নোটিশের সময় পেরিয়ে গেলেও জবাব দেননি মাদ্রাসা সুপার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কারণ দর্শানো নোটিশের সময় পেরিয়ে গেলেও জবাব দেননি মাদ্রাসা সুপার

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নানান অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এক দাখিল মাদরাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ (শোকোজ) করা হয়েছে।  উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদরাসার সুপার সাইদুর রহমানকে এ নোটিশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নোটিশের জবাব দেননি অভিযুক্ত ওই মাদ্রাসা সুপার।

Manual3 Ad Code

সোমবার (৪ নভেম্বর) দুপুরে নোটিশের নির্দিষ্ট   সময়েের মধ্যে জবাব না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।

Manual2 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অভিযুক্ত মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, সুপার সাইদুর রহমান স্বজন প্রেীতির মাধ্যমে বাবা, মা, আপন ভাইকে মাদরাসার সভাপতির দায়িত্ব প্রদান করে নিয়োগ বানিজ্যসহ অবৈধ সম্পদ গড়েছেন। এছাড়াও একই সময়ে দুইটি প্রতিষ্ঠানে কর্মরত থেকে অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহন করেন তিনি। অন্যদিকে ওই মাদরাসায় ভাগিনা ও ভাতিজাকে নিয়মনীতির তোয়াক্কা না করে চাকুরী দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস থেকে ইস্যু করা নোটিশে সাত কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। কিন্তু দুই সপ্তাহ পার হলেও ৪ নভেম্বর (সোমবার) পর্যন্ত উক্ত নোটিশের কোন জবাব দেননি সুপার সাইদুর রহমান।

এদিকে এলাকাবাসী মাদ্রাসা সুপার সাইদুর রহমানের সীমাহীন দূর্নীতির অনুসন্ধান চেয়ে দুদক মহাপরিচালক বরাবরে একটি দরখাস্ত দিলে দুদক সেটা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানের মুঠোফোনে একাধিক বার কল দিলও তিনি ফোন রিসিভ করেননি।

Manual5 Ad Code

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, এখনো ওই সুপার নোটিশের জবাব দেননি। তবে একটি ম্যানেজিং কমিটি রয়েছে। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!