নিটারে রাত পোহালেই হলফেস্ট চলছে প্রস্তুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

নিটারে রাত পোহালেই হলফেস্ট চলছে প্রস্তুতি

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

Manual1 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অন্যতম বৃহৎ আয়োজন “হলফেস্ট”। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত চারবার হলফেস্ট অনুষ্ঠিত হয়েছে, আর এবারের পঞ্চম আয়োজনে ও নিটারের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহে প্রস্তুতি নিচ্ছেন।
হলফেস্টে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, ফলে এটি এক মিলন মেলায় পরিণত হয়। এ উৎসবে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নতুনদের পরিচিত হওয়ার সুযোগ থাকে, যা সকলের জন্য এক বিশেষ আনন্দের উপলক্ষ। ইতোমধ্যেই নিটার ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “নাইট শর্ট পিচ টুর্নামেন্ট ফর অ্যালামনাই” এবারের হলফেস্টে নতুন মাত্রা যোগ করেছে। সামগ্রিকভাবে হলফেস্ট-০৫ উপলক্ষে নিটার ক্যাম্পাসে এক প্রাণোচ্ছ্বল পরিবেশের সৃষ্টি হয়েছে।
হলফেস্ট আয়োজকদের সূত্রে জানা গেছে, এবারের হলফেস্টে নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ প্রোগ্রামে প্রবেশ করতে পারবে না, এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যাপারে আয়োজকরা আশাবাদী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!