নিটারে অনুষ্ঠিত হলো হল ফেস্ট-০৫  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

নিটারে অনুষ্ঠিত হলো হল ফেস্ট-০৫ 

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ (৬ই নভেম্বর, ২০২৪) রোজ শুক্রবার হল ফেস্ট-০৫ অনুষ্ঠিত হয়।
হল ফেস্টের মূল অনুষ্ঠান শুরু বেলা ৩টায় বিটিএমএ -এর মাননীয় চেয়ারম্যান জনাব শওকত আজিজ রাসেল, বাংলাদেশ চাইনা চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব খোরশেদ আলম , নিটারের মাননীয় ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ শাহরিয়ার সবুক্তাগীন এর উপস্থিতির মধ্য দিয়ে হয়। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন জনাব খোরশেদ আলম। তিনি তাঁর অবস্থান হতে নিটারের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবে বলে জানান এবং তিনি আশা রাখেন নিটার বিশ্বে টেক্সটাইল জগতের শীর্ষ স্থানের একটি প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। এরপর বিটিএমএ এর মাননীয় চেয়ারম্যান বক্তব্য উপস্থাপন করেন। তিনি সার্বিক পরিস্থিতিতে নিটার ও নিটারের শিক্ষার্থীদের পাশে আছেন বলে আশ্বস্ত করেন।  পরবর্তীতে তিনি একজন আর্কিটেক্টকে সাথে করে নিটারের ভবিষ্যতের সম্ভাবনাময়ী অবস্থান জানতে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন।
এরপর উক্ত অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, গীতিনাট্য, নাটক, মুকাভিনয় ইত্যাদি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং  পর্যায়ক্রমে ওনড ব্যান্ড এবং লালন ব্যান্ডের গানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
শিক্ষার্থীরা জানান, “হল ফেস্ট-০৫” নিটারিয়ানদের জন্য একটি আবেগের জায়গা। প্রথম ব্যাচ থেকে তেরো তম ব্যাচ পর্যন্ত সকলের জন্য এটি এক মিলনমেলা। বছরে একবার এমন একটি আয়োজনের অপেক্ষায় থাকে সকল নিটারিয়ান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!