জুড়ী সীমান্তে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক ৮ জন বাংলাদেশী নাগরিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

জুড়ী সীমান্তে অনুপ্রবেশের সময় বিজিবি কর্তৃক ৮ জন বাংলাদেশী নাগরিক আটক

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

আল আমিন আহমদ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশ করায় ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল প্রায় ৭ ঘটিকায় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়- বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কচুরগুল নামক স্থান হতে দুই জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগানে দীর্ঘ সময় তল্লাশী চালিয়ে আরও ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। আটককৃতরা হলো- বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদার এর পুত্র মোহাব্বত আলী হাওলাদার (৬৫) ও মোহাব্বত আলী হাওলাদার এর পুত্র রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলী এর পুত্র সেলিম মিয়া (৪০), একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র আবু নাঈম (২৪), বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকন এর পুত্র মোঃ মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিক এর পুত্র রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিন এর পুত্র মামুন (২৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোস এর পুত্র আশরাফুল ইসলাম (৩৫)। আটককৃত ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয় বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন- আটককৃতদের ৬ জন এক বছর পূর্বে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য দুই জন ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি’র টহলদলের হাতে আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলাসহ জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!