লাঠিটিলা সীমান্তে বিজিবির অভিযান-ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ,আটক ৮ বাংলাদেশী নাগরিককে থানায় সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

লাঠিটিলা সীমান্তে বিজিবির অভিযান-ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ,আটক ৮ বাংলাদেশী নাগরিককে থানায় সোপর্দ

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির টহল দল স্থানীয় জনসাধারণের সহায়তায় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। মঙ্গলবার সকাল সাতটায় বিজিবি লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে টহল দল দুই দফা অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে আটককৃতদের জুড়ী থানায় সোপর্দ করেছে বিজিবি।

Manual1 Ad Code

আটককৃতরা হচ্ছে- বাগেরহাট জেলার শরণকোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মহব্বত আলী হাওলাদার (৬৫) ও তার ছেলে রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ গ্রামের সেলিম মিয়া (৪০) ও বুলাইল শান্তিনগর গ্রামের মো. আবু নাঈম (২৪), বরগুনা জেলার আমতলী উপজেলার কুলাইর চর গ্রামের মো. মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার আমতলি গ্রামের মো. রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দিঘরকল্লা গ্রামের মো. মামুন (২৮) ও চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হরিনগর তাতিপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলাম (৩৫)।

Manual5 Ad Code

বিজিবি ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সমসাময়িক প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক টহল চলছিল। সকাল সাতটার দিকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন লাঠিটিলা বিওপির সীমান্ত পিলার ১৮০৫/এম নিকট দিয়ে অবৈধভাবে দুই ব্যক্তি অনুপ্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। সীমান্তের শূন্যরেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তর কচুরগুল এলাকা থেকে প্রথমে মোহব্বত আলী হাওলাদার ও তার ছেলে রবিউল হাওলাদারকে আটক করে বিজিবি। পরে আটককৃতদের তথ্যমতে কচুরগুল এলাকার চা বাগানে অভিযান চালিয়ে বিজিবি অবৈধ অনুপ্রবেশকারি আরো ৬ ব্যক্তিকে আটক করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক ৮ ব্যক্তির ৬ জন প্রায় ১ বছর পূর্বে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে সেখানে অবৈধভাবে বসবাস করছিল। আটক অন্য ২ ব্যক্তি গত ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারত হতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদেরকে আটক করেছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মঙ্গলবার বিকেলে তাদেরকে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews