নিটারে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৯.০ অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

নিটারে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৯.০ অনুষ্ঠিত 

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ আজ (৭ই ডিসেম্বর, ২০২৪ইং) রোজ শনিবার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক আয়োজিত “টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৯.০” ক্যাম্পাস ড্রাইভ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আনুমানিক দুপুর ১ টায় নিটার কনফারেন্স রুমে আয়োজিত হয়।আয়োজনের বিশেষ অতিথি হিসেবে জনাব সাইদ ইকবাল রিজভী (ম্যানেজিং ডিরেক্টর, সামিট ক্যামিকেল ডাই লিমিটেড), জনাব. সঞ্জয় সাহা (এজিএম, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট), নিটারের চতুর্থ ব্যাচের অ্যালামনাই জনাব.  রাহাবার হোসেন আকাশ (এজিএম, বিজনেস ডেভলপমেন্ট, টেক্সটাইল টুডে) এবং ফয়সাল আহমেদ হৃদয় (কো-অর্ডিনেটর, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট) উপস্থিত ছিলেন। এছাড়াও নিটারের পরিচালক ড. মো. শাহরিয়ার সবুক্তাগীন (ভারপ্রাপ্ত) -সহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা প্রোগ্রামটিতে উপস্থিত হয়েছিলেন।
প্রোগ্রামে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান মতামত জানান এবং ইন্ডাস্ট্রিতে জব লাইফ রিলেটেড বিভিন্ন গাইডলাইন দেন। এবং নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেন।
সর্বশেষ কুইজ রাউন্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আগ্রহ এবং উৎসাহ ছিলো নজরকাড়া। এরূপ আয়োজন তাদের ভবিষ্যতের পথনির্দেশ দিবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!