বড়লেখায় কুড়ালের আঘাতে বাবা খুন : র‌্যাবের হাতে ঘাতক ছেলে গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় কুড়ালের আঘাতে বাবা খুন : র‌্যাবের হাতে ঘাতক ছেলে গ্রেফতার

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় বৃদ্ধ বাবা মামুন মিয়াকে কুড়ালের আঘাতে হত্যা করে প্রায় এক মাস পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ঘাতক ছেলে নোমান আহমদের (২৬)। অবশেষে র‌্যাবের অভিযানে বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বাবা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমানকে বৃহস্পতিবার বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। নোমান আহমদ বড়লেখা উপজেলার কলাজুরা পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে।

Manual1 Ad Code

জানা গেছে, নিহত মামুন মিয়ার দ্বিতীয় ছেলে নোমান আহমদের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহন দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ লাখ টাকায়ও বিয়েতে কেন রাজি হননি এরজেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে ২৪ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের উপর আক্রমন চালায়। একপর্যায়ে সে কুড়াল দিয়ে বৃদ্ধ বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করলে তার মৃত্যু ঘটে। ঘটনার পরই ঘাতক নোমান আহমদ পালিয়ে যায়।

Manual5 Ad Code

এদিকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি যৌথদল অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পরদিন বৃহস্পতিবার বড়লেখা থানায় হস্তান্তর করে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার গ্রেফতার আসামি নোমান আহমদকে শুক্রবার বিকেলে আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!