বিএসএফের বাংলাদেশি হত্যার প্রতিবাদে বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বিএসএফের বাংলাদেশি হত্যার প্রতিবাদে বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিক গোপাল বাক্তিকে হত্যার প্রতিবাদে রোববার রাতে বড়লেখা পৌরশহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।

Manual7 Ad Code

বড়লেখা সীমান্তের জিরো লাইনে বিএসএফ গোপাল বাক্তিকে শনিবার যেকোন সময় গুলি করে হত্যা করেছে। রোববার বিকেলে বিজিবি, পুলিশ ও স্বজনরা জিরো লাইনের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে তার লাশ উদ্ধার করেছে। নিহত গোপাল বাক্তি উপজেলার দক্ষিণভাগ দক্ষিন ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে।

Manual8 Ad Code

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, বিএনপির নেতা মীর মখলিছুর রহমান, আব্দুল মালিক, আব্দুল জব্বার প্রমুখ।

প্রতিবাদ সভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু বলেন, বিএসএফ একের পর এক সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করেছে। গত আগষ্টে তারা স্কুলছাত্রী স্বর্ণা দাসকে পাখির মত গুলি করে হত্যা করে লাশ ফেলে যায়। ফ্যাসিষ্ট শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের নিরীহ নাগরিককে গুলি করে হত্যার ইন্ধন দিচ্ছে। বিজয়ের মাসে আমাদের আরো একটি ভাইকে হত্যা করা হয়েছে। সীমান্তে বিএসএফ আর একটি গুলি চালালে তার জবাব কিভাবে দিতে তা বাংলাদেশের মানুষ ভাল করে জানে। এই হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!