বড়লেখায় অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে প্রবাসী কল্যাণ পরিষদের আসবাবপত্র উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে প্রবাসী কল্যাণ পরিষদের আসবাবপত্র উপহার

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় অসচ্ছল পরিবারের কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ পরিষদ। সামাজিক এই সংগঠনটির অর্থায়নে হতদরিদ্র ব্যক্তির মেয়ের বিয়েতে উপহার স্বরূপ লক্ষাধিক টাকার আসবাবপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উপহারের এই ফার্নিচার সংগঠনের নিজস্ব পরিবহনে বরের বাড়িতে পেীঁছে দেওয়া হয়েছে। এর আগে বিয়ের উপহার প্রদান উপলক্ষে স্থানীয় বিছরাবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আবুধাবি প্রবাসী সমাজসেবক সাহাব উদ্দিন।

Manual3 Ad Code

পরিষদের উপদেষ্ঠা মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় উপহার প্রদানের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রবাসী কল্যাণ পরিষদের শুভকাঙ্খি কামিল আহমদ, ব্যাংক কর্মকর্তা হাফেজ জয়নাল উদ্দিন, আমিনুল বাবলু, আলী হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!