বড়লেখায় মূর্তি ভাংচুর, টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি উশৃঙ্খল যুবক টিপুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখায় মূর্তি ভাংচুর, টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি উশৃঙ্খল যুবক টিপুর

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ভেতরে প্রবেশ করে স্থানীয় উশৃঙ্খল যুবক জাকির হোসেন টিপু মূর্তি ভাংচুর, সেবাশ্রমের দানের টাকা ও মহাপ্রভুর মুর্তির পরিধানকৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। ঘটনার ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে। এব্যাপারে সেবাশ্রমের সভাপতি কৃপাসিন্ধু দত্ত থানায় মামলা করেছেন। জাকির হোসেন টিপু গাজিটেকা (আদিত্যের মহাল অংশ) এলাকার মৃত আব্দুল ওয়াহিদের ছেলে এবং বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ি।

Manual6 Ad Code

এদিকে সেবাশ্রমে অনধিকার প্রবেশ করে মূর্তি ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরির্শন করেছেন ইউএনও তাহমিনা আক্তার, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. কামরুল হাসান, থানার ওসি মো. আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।

Manual7 Ad Code

Manual7 Ad Code

জানা গেছে, লীলা রানী দত্ত বড়লেখা পৌরসভাস্থ আদিত্যের মহাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েত। প্রতিদিনের ন্যায় তিনি বুধবার সকাল অনুমান সাতটা চল্লিশ মিনিটের সময় সেবাশ্রমে পূজা অর্চনাকালিন জাকির হোসেন টিপু কৃষ্ণ কৃষ্ণ নাম জপে সেবাশ্রমে প্রবেশ করতে চাইলে তিনি তাকে স্নান করে এসেছেন কিনা জিজ্ঞাসা করে পথ আগলে ধরেন। এসময় জাকির হোসেন টিপু সেবায়েত লীলা রানী দত্তের মাথায় আঘাত ও ঠেলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মন্দিরে প্রবেশ করে মন্দিরে থাকা ২টি মহাপ্রভুর মূর্তি ভাংচুর করে ক্ষতি সাধন করে। সেবাশ্রমের প্রণামী বাক্সের নগদ টাকা, মুর্তির পরিধানকৃত স্বর্ণ ও রৌপ্যালংকার নিয়ে মোটরসাইকেল যোগে সে দ্রুত পালিয়ে যায়।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, ঘটনার খবর পেয়েই তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ঘটনাকারি যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়েছে। তার দেওয়া তথ্যমতে কিছু টাকা ও রৌপ্যালংকার উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে আর কারো সম্পৃক্ততা কিংবা যোগসূত্র রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!