শ্রীমঙ্গলে “খেদমতে কুরআন পরিষদের” ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে “খেদমতে কুরআন পরিষদের” ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গল :: দেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খেদমতে কুরআন পরিষদের মানববন্ধনে উপস্থিতির একাংশ। ছবি :: প্রতিনিধি।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পৈশাচিক কায়দায় নির্যাতনসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে “খেদমতে কুরআন পরিষদ” এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার সকাল ১০ টায় খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী জুমনের সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহইয়া।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের  সভাপতি মাওলানা আয়েত আলী, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, শ্রীমঙ্গল ইকরা স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আযাদ আবুল কালাম, আল আমিন মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, খেদমতে কুরআন পরিষদ এর সহসাধারণ সম্পাদক ইসমাইল হুসেন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদত হোসাইন খান, মাওলানা আজিজুল হক ইমরান, বাইতুল আমান জামে মনজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহসাধারণ সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, তরুণ ব্যবসায়ী ইউনুস মিয়া, শয়েব আহমদ, খালিদ সাইফুল্লাহ, মাসুদ রানা সুলেমান খানসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ।

Manual1 Ad Code

বক্তারা দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষণ প্রতিরোধে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!