কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ার লংলা কলেজের দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে লংলা আধুনিক ডিগ্রি কলেজের পঁচিশ বছর পূর্তিতে দুই দিনব্যাপীরজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। ১৭ জানুয়ারি বিকেলে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করা হয়। নানা রঙের ব্যানার, ফ্যাস্টুন, বিভিন্ন ব্যাচের পোস্টার, লাঠি খেলা, ব্যান্ড পার্টির সমন্বয়ে বিশাল র‌্যালীটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রবিরবাজার প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়। উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী, গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুল আজিজ, উস্তার মিয়া,কলেজের সহকারি অধ্যাপক মো. নজমুল হোসেন, উদযাপন পরিষদের সম্পাদক প্রভাষক গোলাপ মিয়া প্রমুখ। এ সময় র‌্যালীতে কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

Manual4 Ad Code

Manual6 Ad Code

উদযাপন পরিষদের সম্পাদক মো. গোলাপ মিয়া জানান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ঐতিহাসিক রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান স্মরণ করে রাখতে নানা কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠানসমূহেঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিম, জীন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, কুলাউড়ার ইউএনও মো. মহিউদ্দিন, শাবির সাবেক রেজিস্টার জামিল আহমেদ চৌধুরী প্রমুখ।

প্রথম দিনের আনন্দ শোভাযাত্রা শেষে কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান জানান, এই অঞ্চলের উচ্চ শিক্ষার বিকাশে লংলা আধুনিক ডিগ্রি কলেজ অগ্রণী ভূমিকা রাখছে। কলেজটির ইতিহাসে এই অনুষ্ঠানটি একটি স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে। ##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!