বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতা নোমান খুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বড়লেখায় ছুরিকাঘাতে যুবদল নেতা নোমান খুন

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রসংগঠনের দুই কর্মীর ছুরিকাঘাতে সুজানগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদ (৩৫) খুন হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সুজানগরের বাড্ডাবাজারে ঘটনাটি ঘটেছে। নিহত নোমান আহমদ উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। ময়না তদন্ত শেষে রোববার রাতে স্বজনদের কাছে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতকারি ছাত্রলীগ কর্মী মারজান আহমদ দশঘরি গ্রামের আওয়ামী লীগ নেতা সবির মিয়ার ছেলে ও রেহান আহমদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহিদের ছেলে। ঘটনার পরই তারা আত্মগোপন করেছে।

Manual2 Ad Code

সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি মেমআবর আব্দুস শহীদ এই হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সাড়ে সাতটা/আটটার দিকে যুবদল নেতা নোমান আহমদ বাড্ডাবাজারে পান খেতে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিল। এসময় হঠাৎ দুই যুবক নোমানের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতকারিদের পরিচয় পাওয়া গেছে। তবে, তারা কী কারণে নোমানকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন সেবুল বলেন, সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মারজান আহমদ গংরা। তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Manual2 Ad Code

থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লেনদেন সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে অভিযুক্তরা নোমানকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে মর্গে পাঠিয়েছে। দাফন শেষে স্বজনরা থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। হত্যাকারিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!