হাকালুকি হাওরে দু’দিনব্যাপী জলচর পাখি শুমারি সমাপ্ত : কমেছে হাওরে অতিথি পাখির সংখ্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি কুলাউড়ায়  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে  দু’শতাধিক গাছ কাটার অভিযোগ বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি

হাকালুকি হাওরে দু’দিনব্যাপী জলচর পাখি শুমারি সমাপ্ত : কমেছে হাওরে অতিথি পাখির সংখ্যা

  • শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: এশিয়ার বৃহত্তম হাকালুকি  হাওরে দু’দিনব্যাপী জলচর পাখি শুমারি শেষ হয়েছে।  এবছর হাওরে অতিথি পাখির সংখ্যা কমেছে। শুমারিতে ৩৫২৬৮ টি পাখি পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে জরিপে অংশগ্রহনকারী পাখি বিশেষজ্ঞরা।
জরিপে অংশ নেন ওমর শাহাদাত (দলনেতা), ফা-তু-জো খালেক মিলা, সুলতান আহমেদ, মোঃ সাব্বির আহাম্মেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল এবং খোরশেদ আলম।
জরিপে অংশগ্রহনকারী পাখি বিশেষজ্ঞরা জানান, এবছর  হাকালুকি হাওরের গুরুত্বপূর্ণ প্রায় ৪৫টি বিলে আমাদের গণনায় সর্বমোট ৩৫ হাজার ২৬৮ টি পাখি পর্যবেক্ষণ করা হয়েছে। তন্মধ্যে পিংলা বিলে বিশ্বব্যাপী বিপন্ন বেয়ারের ভূতি হাঁস (Baer’s Pochard) ২টি, নাগুয়া-লরিবাই বিলে বাংলাদেশের বিরল প্রজাতির বৈকাল তিলিহাঁস (Baikal Teal) ১টি, প্রায় সংকটাপন্ন ফুলুরি হাঁস (Falcated Duck) ৩টি, প্রায় সংকটাপন্ন মরচে রং ভূতিহাঁস (Ferruginous Duck) ১৫৮৮টি, প্রায় সংকটাপন্ন উত্তুরে টিটি (Northern Lapwing) ৬টি, সংকটাপন্ন কালো মাথা কাস্তেচরা (Black headed Ibis) ৩৯৩টি এবং বিশ্বব্যাপী বিপন্ন পাতি ভূতিহাঁস (Common Pochard) ৯০৯ টি (বাংলাদেশে কম উদ্বেগের) উল্লেখযোগ্য। এছাড়াও পিয়ং হাঁস (Gadwall) ৫হাজার৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস (Northern Pintail) ৪ হাজার ২৭২টি, এশীয় শামুকখোল (Asian Openbill) ৪ হাজার ২২৮ টি পর্যবেক্ষণ করা হয়েছে।
পাখি বিশেষজ্ঞদের মতে, বিগত বছরের তুলনায় এবার পাখি সংখ্যা তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে। কেননা ‌প্রায় প্রতিটি জলাশয়ে মৎস্য আহরণ চলছে এবং কিছু কিছু জলাশয়ের প্রায় পানিশূন্য করে মৎস্য আহরণ করা হয়েছে।‌ ব্যাপকভাবে ধান চাষের আবাদ করতেও দেখা গিয়েছে।
তাছাড়া নাগুয়া‌ বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার, পিংলা বিলের পাশে বিষটোপ (কার্বোটাফ) দিয়ে পাখি শিকার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। হাতেনাতে ধরে জাল নষ্ট করে দেয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক দিয়ে তৈরি পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমগ্র হাওরে ব্যাপকভাবে দৃশ্যমান। যা অতিথি পাখি জন্য হুমকি ও পাখি কমার অন্যতম কারণ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!