আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
oplus_2

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষা বৃত্তি প্রদান করেছে হাজীপুর আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট ভবনে ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Manual1 Ad Code

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আজীবন পরিচালক, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে ও তোয়েল আহমদ চৌধুরী এর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ।

Manual8 Ad Code

অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এহছানুল বারী চৌধুরী সেলিম, ট্রাস্টের পরিচালক নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, পাইকপাড়া এম এ আহাদ কলেজের অধ্যক্ষ মো. হানিফ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়,নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ,পাইকপাড়া এম এ আহাদ কলেজের শিক্ষকগনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. আবেদ চৌধুরী বলেন, বর্তমান ছাত্র সমাজ কপি পেষ্ট মোবাইল নিয়ে ব্যস্থ। ছাত্ররা নিজে থেকে মোবাইল ছেড়ে হাতে লেখা ভালো করতে পারলে সফলতা বাড়বে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রাখলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

Manual7 Ad Code

উল্লেখ্য, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট থেকে ২০২৩ সালে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজ। প্রতি বিদ্যালয়ে ১৫ জন ও কলেজে ৪ জন করে মোট ৫৩ জনকে শিক্ষাবৃত্তি ১ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!