শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা!

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, গাজিপুর ঢাকা ::

Manual2 Ad Code

ঢাকার গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে থাকছেন, তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারী (শুরায়ি নেজাম) তাবলিগের সাথীরা।

Manual8 Ad Code

বৃহস্পতিবার বাদ জোহর বাংলাদেশের মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। বাদ আসর বাংলাদেশের মাওলানা ফারুক ও বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

পরামর্শ অনুসারে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল।

বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা খোরশিদ। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গুধরা ও বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এদিন বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

Manual8 Ad Code

রোববার বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়াতি বয়ানের মধ্য দিয়ে শুরু হবে শেষ দিনের কার্যক্রম। এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা কিছু সময় দোয়ার আদব ও বিশেষ দিক নির্দেশনা দেবেন। সবশেষ বাংলাদেশের মাওলানা জুবায়ের ইজতেমার প্রথমপর্বের আখেরি মুনাজাত পরিচালনা করবেন।

এর মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার জুবায়ের পন্থিদের প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এবারই প্রথম তিন পর্বে হবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুটি-কাল থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ি নেজাম বা জুবায়েরপন্থিদের।

তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদপন্থিরা। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!