কুলাউড়ায় খাসিয়ারা কুপিয়ে হত্যা করলো বনবিভাগের উপকারভোগীকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কুলাউড়ায় খাসিয়ারা কুপিয়ে হত্যা করলো বনবিভাগের উপকারভোগীকে

  • বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে আব্দুল করিম (৪৪) নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে খাসিয়ারা। ০৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ইউনিয়নের নার্সারী পারপুঞ্জি এলাকায় তার উপর হামলা করে খাসিয়ারা। সন্ধ্যায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত আব্দুল করিম কর্মধা ইউনিয়নের নলডরি গ্রামের হাজী হবিব উল্লাহর ছেলে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় লোকজন ও নিহতের ভাই আব্দুল গফ্ফার জানান, আব্দুল করিম বনবিভাগের সামাজিক বনায়নের একজন উপকারভোগী। পাহাড় জবরদখলকারী খাসিয়ারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি বুধবার সামাজিক বনায়নে যান। সেখান থেকে ফেরার পথে কিছু বনডুগি (পাহাড়ী শাক) নিয়ে নার্সারী পানপুঞ্জি এলাকায় এলে খাসিয়ারা তার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে পাকনা মাথা (প্রচলিত এই নামে এলাকায় পরিচিত) ছেলের নেতৃত্বে ৪-৫ জন খাসিয়া যুবক দা দিয়ে পেছন থেকে আব্দুল করিমের উপর আক্রমন চালায়। এতে তিনি আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। নার্সারি পুঞ্জির মন্ত্রী ডিসি খাসিয়া কয়েকজন পানব্যবসায়ীকে দিয়ে আব্দুল করিমকে পাহাড় থেকে বস্তি এলাকায় পাঠান।

Manual5 Ad Code

নিহতের ভাই আব্দুল গফ্ফার জানান, খবর পেয়ে আমরা তাকে দ্রুত কুলাউড়া হাসপাতালে ভর্তি করি। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতু অতিক্রম করার পর আব্দুল করিম মারা যান। সিলেট ওসমানী হাসপাতালে না গিয়ে ফিরে আসেন। লাশ নিয়ে তারা কুলাউড়া থানায় যান। নিহত আব্দুল করিমের ঘাড়ে (গলার পেছন দিকে), মাথায় ধারালো দায়ের একাধিক কুপ ছিলো। নিহত আব্দুল করিমের স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

সামাজিক বনায়নের অন্যান্য উপকারভোগীরা জানান, খাসিয়ারা পরিকল্পিকভাবে সামাজিক বনায়নের উপকারভোগীকে হত্যা করেছে। তারা চায় না কোন বাঙালী পাহাড়ে যাক। সামাজিক বনায়নের নামে কেউ যেন পাহাড়ে না যায়। এনিয়ে কর্মধায় মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Manual8 Ad Code

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, আমি স্বাক্ষী দিতে ঢাকায় অবস্থান করছি। বনবিভাগের উপকারভোগীর মৃত্যুর ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে আমরা ঘটনাস্থল নার্সারী পুঞ্জিতে যাই। পুলিশ যাওয়ার খবর পেয়ে পুঞ্জির পুরুষ লোকরা পাহাড়ে আত্মগোপন করে।

তিনি আরও জানান, নিহত আব্দুল করিমের ভাই আব্দুল গফ্ফার বাদি হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মালা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতার করতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!